Header Ads

Header ADS

আরবি ভাষা শিক্ষা পর্ব ০১



 সৌদি আরবসহ অন্যান্য আরব দেশগুলোর আঞ্চলিক আরবি ভাষার মধ্যে পার্থক্য আছে। যেমন আমাদের বাংলাদেশের মানুষের ভাষা বাংলা। কিন্তু এই বাংলা ভাষাই বাংলাদেশের  বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবে উচ্চারিত হয়। সিলেটের আঞ্চলিক ভাষার সাথে নোয়াখালীর আঞ্চলিক ভাষার যথেষ্ট পার্থক্য রয়েছে। ঠিক তেমনি সৌদি আরবের আঞ্চলিক ভাষার সাথে কাতার, ওমান, বাহরায়ন, মিশরসহ অন্যান্য আরব রাষ্ট্রগুলোর আঞ্চলিক ভাষার পার্থক্য আছে। কিন্তু সব আরব রাষ্ট্রের লিখিত ভাষা একই। আঞ্চলিক ভাষা ভিন্ন হলেও তাদের লিখিত ভাষা হচ্চে মডার্ণ স্ট্যান্ডার্ড এরাবিক ভাষা। আরব রাষ্ট্রে যারা প্রবাসী তারা সাধারণত আঞ্চলিক ভাষাই শিখে।

বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে যায় তারা ভাষা শিখে যায়না। ফলে তারা বেশ কিছু সমস্যার মধ্যে পড়ে।যেমনঃ

১. কর্মস্থলে হীনমন্যতায় ভোগে। তাকে বলা হল কুরসি আনতে সে নিয়ে আনলো কলম। তাকে বলা হল নাট ভালো করে টাইট দিতে সে নিয়ে আসলো পানি। তার সুপারভাইজার বিরক্ত হবে এটাই স্বাভাবিক। ফলে সদ্য পরিবার পরিজন ছেড়ে আসা মানুষটি নিজেকে আরো অসহায় মনে করে। একদিন বা দুই দিন নয়, কাজের সম্পুর্ন ভাষা আয়ত্ত পর্যন্ত তাকে এই জ্বালা পোহাতে হয়।ভাষা না জানলে নিজেকে বোবা বোবা মনে হবে।

২.কম বেতন পায়। ভাষা না জানার কারনে কফিলের সাথে কথা বার্তা বলতে পারেনা। বেতন নিয়ে ভালোভাবে আলোচনা করতে পারেনা। ফলে দীর্ঘ একটা সময় কম বেতনে চাকরি করতে হয়। 

কোন মন্তব্য নেই

Photograpy with Mobile

 মোবাইল দিয়ে প্রফেশনালভাবে ছবি তোলার কিছু টিপস। ১. আলোর দিকে লক্ষ্য রাখুন:  মোবাইলে শুধু ক্যামেরা থাকলেই হবে না, তা ব্যবহার করাও জানতে হবে। ...

Blogger দ্বারা পরিচালিত.