Photograpy with Mobile
মোবাইল দিয়ে প্রফেশনালভাবে ছবি তোলার কিছু টিপস।
১. আলোর দিকে লক্ষ্য রাখুন: মোবাইলে শুধু ক্যামেরা থাকলেই হবে না, তা ব্যবহার করাও জানতে হবে। আপনার ক্যামেরা কত ভাল সেটা চিন্তা করার আগে আলো কোনদিক দিয়ে আসলে ভাল হবে, সেই কথাটা ভাবতে হবে। কেননা আলোর উপরেই আপনার ছবির কোয়ালিটি নির্ভর করছে। যেমন এখন দিনের কোন সময়, কোন দিক দিয়ে আলো আসছে, আবহাওয়া রৌদ্রজ্জ্বল নাকি মেঘলা, সূর্য তোমার সামনে না পেছনে, আর্টিফিশিয়াল লাইট ইউজ করলে সেটা কোনদিকে বসাবে- এমন নানান বিষয় ছবি তোলার আগে ভাবতে হবে। কেননা একজন ভালো ফটোগ্রাফার সবসময় আলোর দিকে লক্ষ্য রাখেন। কারণ আলোর বিষয়টি নিয়ে মাথা না ঘামালে যেই সমস্যাটা হবে তা হলো, খুব ছোট ছোট তারতম্য কিন্তু আপনার পুরো ছবিকে বদলে দিতে পারে। তাই ছবি তোলার আগে আলোর বিষয়টি মাথায় রাখা প্রয়োজন।
২. ফোকাস ঠিক রাখা: লক্ষ্যবস্তুকে ফোকাস করতে চাইলে মোবাইলের স্ক্রিনটি লক্ষ্যবস্তুর দিকে সেট করে শুধু আলতো করে টাচ করতে হবে। তাহলে একটা গোল বা চারকোনা হলুদ রঙের আকৃতি দেখা যাবে। সেইটাই হলো আপনার ফোকাস পয়েন্ট। আপনার ফোকাস পয়েন্ট যার উপরে থাকবে, শুধু সেটাই ফোকাস করা হবে৷ চারপাশের জিনিসগুলোর তুলনায় সেখানকার ব্রাইটনেস ও শার্পনেস থাকবে তুলনামূলকভাবে বেশি।
৩. Adjust Exposer Manually: ফোকাস করার সাথে সাথেই অটোমেটিকভাবে এক্সপোজার ফাংশনটি কাজ করতে শুরু করে। এক্সপোজারের মাধ্যমে ছবিটির ব্রাইটনেস কেমন হবে তা সেট করা যায়। কিন্তু আপনারা চাইলে আঙ্গুল মোবাইলের স্ক্রিনের উপর রেখে একটু উপর-নিচ করলেই ব্রাইটনেস বাড়াতে বা কমাতে পারবেন।
৪. নিজের ক্যামেরাটিকে স্থির রাখুন: এমন অনেক মানুষ আছেন যারা কোনো কিছু স্থির হয়ে ধরে রাখতে পারেন না। তাদের হাত অনবরত কাঁপতে থাকে। আবার যাদের এমন হাত কাঁপে না, তাদের মধ্যে অনেকেই হাতে ক্যামেরা নিয়ে নিজেকে স্থির রাখতে পারেন না। ফলে ছবি তোলার সময় দেখা যায় ছবি ঝাপসা এসেছে। এক্ষেত্রে ট্রাইপড ইউজ করতে পারেন৷ ট্রাইপডের মাধ্যমে আপনার ডিভাইসটি তার মধ্যে সেট করে দিয়ে শুধু ক্লিক করলেই হলো! ব্যস, মনের মতন ছবি পেয়ে যাবেন। এছাড়াই মোবাইলটা কোনো একটা জায়গায় সোজা করে রেখে টাইমার দিয়ে দিলেও কাজ হবে৷ যারা IOS ইউজার, তারা তাদের ডিভাইসে ইয়ারফোন লাগিয়ে সাউন্ড বাটনে ক্লিক করেও সহজেই ছবি তুলতে পারবেন।
৫. বিভিন্ন এঙ্গেলে ছবি তুলুন: সবসময় একই এঙ্গেল যেমন সামনে থেকে সোজাসুজি ছবি না তুলে ফোনটা একটু বাঁকা করে ছবি তোলার চেষ্টা করুন। এতে ছবিতে নতুনত্ব আসবে। আমরা যদি ইন্সটাগ্রাম ফটোগ্রাফার দিয়ে ছবিগুলো দেখে থাকি, তাহলে বোঝা যাবে যে শুধুমাত্র ছবি তোলার এঙ্গেল চেঞ্জ করেই তারা তাদের স্টাইলে ভিন্নতা আনেন।
Realme C30 এন্ড্রয়েড দিয়ে ভালোমানের ফটোগ্রাফি করা যায়।
কোন মন্তব্য নেই