Header Ads

Header ADS

হ্যাকারদের প্রধান টার্গেট প্রবাসীরা


 সম্প্রতি হ্যাকাররা মোবাইল ব্যাংকিং সিস্টেম  বিকাশ,  নগদের মাধ্যমে প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। নাটোরের ঘরে ঘরে হ্যাকার যারা মানুষের ইমো হ্যাক করে প্রবাসীদেরকে মেসেজের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।

প্রথমে দেশে থাকা কোন ব্যাক্তির ইমোতে বিভিন্ন লোভ লালসার লিংক পাঠায়। যদি ঐ ব্যক্তি ঐ লিংকে প্রবেশ করে তাহলে হ্যাকাররা ঐ ব্যক্তি থেকে ওটিপি কোড গ্রহণের মাধ্যমে ইমো হ্যাক করে।

তারপর ঐ হ্যাককৃত ইমো আইডি থেকে কন্টাক্ট লিস্ট বের করে  চ্যাট থেকে ভয়েস রেকর্ড করে প্রবাসে থাকা ব্যক্তিদের ভয়েস পাঠায়। যেমন আমি খুব বিপদে পড়েছি, বিকাশ দোকানে দাঁড়িয়ে আছি এখনই টাকা লাগবে,কিংবা এক্সিডেন্ট করেছি। প্রবাসে থাকা আত্মীয় বা বন্ধুর অনেক সময় যাচাই করার সময় থাকেনা।অথবা মোবাইলে ব্যালেন্স থাকেনা। তাই যোগাযোগের একমাত্র ভরষা ইমো। সরল বিশ্বাসে টাকা পাঠিয়ে দেয়।

সম্প্রতি এমন একটি প্রতারক চক্রকে ধরেছে পুলিশের একটি টিম।বিস্তারিত নিচের ভিডিওতে।




1 টি মন্তব্য:

Photograpy with Mobile

 মোবাইল দিয়ে প্রফেশনালভাবে ছবি তোলার কিছু টিপস। ১. আলোর দিকে লক্ষ্য রাখুন:  মোবাইলে শুধু ক্যামেরা থাকলেই হবে না, তা ব্যবহার করাও জানতে হবে। ...

Blogger দ্বারা পরিচালিত.